আমাদের ডিভোর্স আরহানের জন্য কঠিন পদক্ষেপ ছিল: আরবাজ

দীর্ঘ দেড় যুগ ধরে সংসার করেছিলেন বলিউডের তারকা দম্পতি আরবাজ খান ও মালাইকা আরোরা। ২০১৭ সালে ১৮ বছরের সংসার তারা ইতি টানেন তারা। ছেলে আরহান মালাইকার কাছে থাকলেও দায়িত্ব পালন করছেন দুজনেই। আবার স্বামী-স্ত্রী সম্পর্কটা না থাকলেও বন্ধুত্ব ধরে রেখেছেন এ প্রাক্তন দম্পতি।

মালাইকার সঙ্গে বিচ্ছেদ নিয়ে এক সাক্ষাৎকারে আরবাজ বলেন, ‘আমার ছেলে আরহানের জন্য এটি একটি কঠিন পদক্ষেপ ছিল। যদিও সেই সময়ে মালাইকার ডিভোর্স হওয়া খুব জরুরি ছিল।’

আরবাজ খান ও মালাইকা আরোরার সঙ্গে তাদের ছেলে আরহান। ছবি: সংগৃহীত

ছেলের জন্য সর্বদা প্রস্তুত রয়েছেন জানিয়ে আরবাজ বলেন, ‘এখন মালাইকা আমার সঙ্গে নেই। কিন্তু আজও আমি আমার ছেলের জন্য সবসময় প্রস্তুত। আরহানের হেফাজত মালাইকার কাছে থাকতে পারে, তবে আমি ওর কাস্টডি পাওয়ার জন্য কখনও লড়াই করিনি। কারণ আমার বিশ্বাস, একজন মায়ের চেয়ে ভালো করে তার সন্তানকে আর কেউ বড় করতে পারে না। এই অবস্থায় আরহানের লালন-পালন নিয়ে কোনও প্রশ্নই তুলেতে পারি না।’

বিচ্ছেদের পর বলিউডের তরুণ অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান মালাইকা। নিজের চেয়ে ১০ বছরের যুবকের সঙ্গেই এখন তার বসবাস। যদিও তারা এখনো বিয়ে করেননি। অন্যদিকে ইতালিয়ান মডেল জর্জিয়া অ্যান্ডিয়ানির সঙ্গে আরবাজের মনের লেনাদেনা চলছে বলে গুঞ্জন শোনা যায়।

ইত্তেফাক/বিএএফ