প্রধানমন্ত্রীকে ডি-লিট উপাধি দেবে চবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মানসূচক ডি-লিট উপাধি দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান।

তিনি বলেন, রবিবার (২১ নভেম্বর) উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের সভাপতিত্বে সিন্ডিকেটের এক বিশেষ সভায় (৫৩৬ তম, জরুরি) বিশ্ববিদ্যালয় পরিচালনা বিধি ১০ এর 'ক' অনুসারে এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

তিনি আরও বলেন, এ বিষয়ে একটি প্রস্তাবনা রাষ্ট্রপতির দপ্তরে পাঠানো হবে। রাষ্ট্রপতি অনুমোদন দিলে বিশ্ববিদ্যালয় পরবর্তীতে তা কার্যকর করতে পারবে।