ধানমন্ডিতে সুপারশপে আগুন

রাজধানীর ধানমন্ডি ২৭-এর সুপার-শপ মিনাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের চারটি ইউনিট কাজ করছে বলে জানা গেছে।

আজ সোমবার (২২ নভেম্বর) দুপুর ১টার দিকে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুর ১টার দিকে ধানমন্ডির মিনাবাজারে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে আমাদের চারটি ইউনিট ঘটনাস্থলে গেছে।