রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীকে জবাই করে হত্যার অভিযোগ

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীকে জবাই করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২২ নভেম্বর) দুপুরে ক্যাম্প ১৪-এর সি ব্লকে এ ঘটনা ঘটে।

৮-আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার মোহাম্মদ শিহাব কায়সার খান বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহতের নাম খালেদা বেগম (২৫)। সে ওই ব্লকের হাফেজ আহমদের স্ত্রী। ঘটনার পর থেকে স্বামী পলাতক থাকলেও সন্দেহভাজন ভুক্তভোগীর সতিন নুর হাসিনা (২২) ও ভগ্নিপতি মোহাম্মদ আলীকে (৩৫) আটক করা হয়েছে।

প্রতীকী ছবি।

পুলিশ সুপার মোহাম্মদ শিহাব কায়সার খান জানান, দাম্পত্য কলহের জেরে হাফেজ আহমদ তার স্ত্রী খালেদা বেগমকে ধারালো দা দিয়ে জবাই করে হত্যা করেন। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে দুইজনকে আটক করা হয়েছে।

ঘটনার পর থেকে অভিযুক্ত হাফেজ আহমদ পলাতক রয়েছে বলে জানান তিনি।