করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় সাড়ে ৫ হাজার মানুষ। নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে ৪ লাখ ৩৪ হাজার।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, মঙ্গলবার (২৩ নভেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫১ লাখ ৭৪ হাজার ৪৫৭ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৫ কোটি ৮৩ লাখ ৯৩ হাজার ১৩৫ জন। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২৩ কোটি ৩৮ লাখ ৫৬ হাজার ৪৭২ জন।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ হাজার ৫৫৭ জন। এর আগের দিন করোনায় মারা ৪ হাজার ৭১৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৪৮ হাজার ৭০৪ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় হয়েছে হয়েছে ৩ লাখ ৮৬ হাজার ১১৬ জনের।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে দেশটিতে। গত একদিনে নতুন করে করোনা শনক্তা হয়েছে ৬৫ হাজার ৮০৭ জনের এবং মারা গেছেন ৪৪৩ জন। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৪ কোটি ৮৭ লাখ ২৭ হাজার ৫৪৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭ লাখ ৯৪ হাজার ৭০৬ জন মারা গেছেন।