মহাখালীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

রাজধানীর মহাখালী এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৩ নভেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। কাফরুল থানার এসআই আনিসুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- উমর আইমান ও ফাহিম আহমেদ রায়হান। নিহত উমর আইমানের বাবা একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বলে জানা গেছে।

এসআই আনিসুর রহমান বলেন, মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে উমর আইমান ও ফাহিম আহমেদ রায়হান একটি প্রাইভেটকারে করে কোথাও যাচ্ছিলেন। তখন মহাখালী রাওয়া ক্লাবের সামনে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হন।