বগুড়ার শিবগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো জ্বালিয়ে কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়া চার শিক্ষককে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বিদায়ী শিক্ষকরা হলেন উপজেলার মেদিনীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অব) মোঃ শাজাহান আলী, সহকারি শিক্ষক (অব) মোঃ আজিজুর রহমান বুলু, সহকারী শিক্ষক (অব) মোঃ লুৎফর রহমান ও সহকারী শিক্ষক (অব) মোঃ শামছুল আলম নান্নু।
সোমবার (২২ নভেম্বর) বিকাল ৩ টায় মেদিনীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রাক্তন ছাত্রদের আয়োজনে আনুষ্ঠানিক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম শম্পা। তিনি বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর, তাদের জন্য জাতি আদর্শ মানদণ্ডের উপর দাঁড়িয়ে আছে, তাদের প্রতি আমাদের সার্বিক সহযোগীতা অব্যাহত থাকবে।
দীর্ঘ ১০ বছর আগে কর্মক্ষেত্র থেকে অবসর নেন সহকারী শিক্ষক আজিজুর রহমান বুলু, ৯ বছর পূর্বে অবসর নেন প্রধান শিক্ষক মোঃ শাহজাহান আলী, ২ বছর পূর্বে অবসর নেন সহকারী শিক্ষক মোঃ লুৎফর রহমান ও ১ মাস পূর্বে অবসর নেন সহকারী শিক্ষক মোঃ শামছুল আলম।
মেদিনীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি আলহাজ্ব জহুরুল ইসলাম আকন্দ এর সভাপতিত্বে ও প্রাক্তন ছাত্র সাংবাদিক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথ হিসাবে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার এসএম সারওয়ার জাহান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: ফাহিমা জাহান, শিবগঞ্জ সদর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম শহিদ, মেদিনীপাড়া মোজা: দাখিল মাদ্রাসার সভাপতি মোঃ আবু জাফর, মেদিনী-পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ জিল্লুর রহমান, গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুলের পরিচালক মোঃ শাহিনূর ইসলাম।
ইত্তেফাক/এএইচপি