পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টির পর এবার ২৬ নভেম্বর থেকে মাঠে গড়াবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এরই মধ্যে প্রথম ম্যাচের ভেন্যু চট্টগ্রামে পৌঁছেছে দুই দল। তবে দলের সঙ্গে যাননি বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। যদিও প্রথম টেস্টের জন্য ঘোষিত দলে ছিলেন তিনি। শর্ত ছিল, সাকিব সম্পূর্ণ সুস্থ থাকলেই খেলবেন। খেলতে না পারার শঙ্কাই সত্য হলো, চট্টগ্রাম টেস্টে খেলা হচ্ছে না সাকিবের।
সোমবার (২২ নভেম্বর) পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। মঙ্গলবার (২৩ নভেম্বর) বিসিবি সূত্র নিশ্চিত করেছে প্রথম ম্যাচে খেলতে পারবেন না সাকিব। সেই সঙ্গে ঢাকা টেস্টেও তার খেলা নিয়ে সংশয় রয়েছে। তারপরও নিউজিল্যান্ড সফর থেকে সাকিব নিজেই ছুটি চেয়েছেন।
বিশ্বকাপ চলাকালীন চোট পেয়েছিলেন সাকিব। ফলে বিশ্বকাপ শেষ না করেই দল ছেড়ে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে উড়াল দিয়েছিলেন তিনি। টেস্ট সিরিজ খেলার উদ্দেশে সম্প্রতি দেশে ফেরেন সাকিব।
প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দল:
মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, আবু জায়েদ রাহী, ইয়াসির আলী, মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান রাজা ও সাকিব আল হাসান।
পাকিস্তান টেস্ট দল:
বাবর আজম (অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, ফাওয়াদ আলম, ইমাম উল হক, কামরান গোলাম, সউদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, মোহাম্মদ নাওয়াজ, বিলাল আসিফ, হাসান আলী, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, নোমান আলী, সাজিদ খান, শাহীন শাহ আফ্রিদি ও জাহিদ মাহমুদ।