সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার মদনপুর এলাকায় ট্রাক চাপায় আব্দুস সালাম সরদার (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।
মঙ্গলবার (২৩ নভেম্বর) রাত ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার যুগিপুকুরিয়া গ্রামের রহিম বক্স সরদারের ছেলে।
সাতক্ষীরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অর্ঘ্য দেবনাথ জানান, সাতক্ষীরা থেকে খুলনাগামী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঐ পথচারীর মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই পথচারী চাকায় পিষ্ট হওয়ার পরে ট্রাকটি উল্টে যায়। তবে, ট্রাকের ড্রাইভার হেলপারদের পাওয়া যায়নি।
তালা থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাইওয়ে পুলিশ বিষয়টি তদন্ত করছে।