রাশিয়াকে ইউক্রেন পররাষ্ট্রমন্ত্রীর হুমকি

ইউক্রেনের সীমান্তে সৈন্য সমাবেশ ক্রমাগত বাড়াচ্ছেই রাশিয়া। এ পরিস্থিতিতে দেশটিকে রীতিমতো হুমকি দিলেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। তিনি বলেছেন, ইউক্রেনে আক্রমণ করলে বড় মূল্য চুকাতে হবে রাশিয়াকে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, কুলেবা বলেছেন, ইউক্রেন আক্রমণ করলে রাজনৈতিক, অর্থনৈতিক এবং মানুষ হারাবে রাশিয়া। আমরা অনুমান করার চেষ্টা করছি না পুতিনের (রাশিয়ান রাষ্ট্রপতি) মাথার মধ্যে কী আছে।

তিনি আরও বলেন, আমরা তাকে (পুতিনকে) একটা পরিষ্কার ধারণা দেওয়ার চেষ্টা করছি। ইউক্রেনে নতুন আক্রমণ চালালে বড় মূল্য দিতে হবে। তাই আক্রমণ না করাই ভালো।