ভারত থেকে আসা বিলুপ্তপ্রায় নীলগাইটি বাঁচানো গেল না। শুক্রবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় নীলগাইটি মারা যায়।
শুক্রবার বিকেল ৪টার দিকে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার মিনাপুর গ্রামে হঠাৎ করে বিলুপ্তপ্রায় প্রজাতির একটি ধূসর রংয়ের নীলগাই দেখা যায়৷ পরে হরিপুর থানার পুলিশ আশপাশের লোকজনকে নিয়ে সেটিকে ধরার চেষ্টা করে। কিন্তু নীলগাইটি বাঁচার জন্য ছোটাছুটি করে। এতে নীলগাইটি আহত হয়। পরে স্থানীয়রা সেটিকে আটক করে। খবর পেয়ে কারিগাও বিজিবি ক্যাম্পের সদস্যরা সেখানে উপস্থিত হয়। পরে নীলগাইটিকে বিজিবির নিকট হস্তান্তর করে পুলিশ।
স্থানীয় জমশেস আলী বলেন, ‘আমি কোনোদিন নীলগাই দেখিনি, আজকে প্রথম দেখলাম। তবে নীলগাইটি মারা যাওয়ায় কষ্ট পেয়েছি।
কারিগাও বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার কফিল উদ্দিন বলেন, ‘নীলগাইটি যখন আমরা হাতে তখন সেটি অসুস্থ ছিল। আমরা তাৎক্ষণিকভাবে উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে যায়৷ অতিরিক্ত রক্তক্ষরণে নীলগাইটি মারা যায়।