উত্তর সিটিতে দিনে ময়লার গাড়ি বন্ধ রাখার সিদ্ধান্ত

দিনের বেলা ময়লার গাড়ি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সম্প্রতি সিটি করপোরেশনের গাড়িচাপায় দুই ব্যক্তির নিহতের পর শনিবার (২৭ নভেম্বর) এমন সিদ্ধান্ত নিয়েছে ডিএনসিসি কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা গণমাধ্যমকে জানান, রাতের মধ্যেই ময়লা পরিবহনের কাজ শেষ করতে ইতোমধ্যে চালকদের নির্দেশনা দেওয়া হয়েছে। বর্জ্য সরানোর কাজ রাত ১০টায় থেকে সকাল ৭টা পর্যন্ত চলবে। এ সময়ের মধ্যেই ময়লা সরানোর সর্বোচ্চ চেষ্টা থাকবে।

তিনি বলেন, অনিবার্য কারণে (যান্ত্রিক ত্রুটি) কোথাও বর্জ্য থেকে গেলে দিনেও গাড়ি বের করে কিছু কাজ করা হতে পারে।