বারী সিদ্দিকী স্মরণে...

মাটি-মানুষের শিল্পী ও প্রখ্যাত বংশীবাদক প্রয়াত বারী সিদ্দিকী স্মরণে বারী সিদ্দিকী স্মৃতি পরিষদের উদ্যোগে স্মৃতিচারণ, গুণীজন সম্মাননা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শিল্পীর জন্মদিন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানটি আজ বিকেল ৫টায় রাজধানীর সেগুন বাগিচাস্থ কচিকাঁচার মেলা মিলনায়তনে অনুষ্ঠিত হবে। 

অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফিরোজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সংগীতানুরাগী ফিরোজ হায়দার খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরেণ্য গীতিকার হাসান মতিউর রহমান, মো. লিটন মিয়া, পল্লী মালেক, গীতিকার আশরাফ ফারুক, গীতিকার মো. আব্দুর রাজ্জাক, মো. সেলিম রেজা, প্রফেসর জে আলী, মো. জাফর আলী খান, নজরুল ইসলাম চৌধুরী, আক্তারুজ্জামান বাবুল, কাজী আ. সালাম ও মীর গোলাম ফারুক। সভাপতিত্ব করবেন বারী সিদ্দিকী স্মৃতি পরিষদের প্রধান উপদেষ্টা চিত্রনায়ক ডিএ তায়েব। অনুষ্ঠানটি উদ্বোধন করেবেন এ আর খান আখিঁর। 

বারী সিদ্দিকী। ছবি: সংগৃহীত

অনুষ্ঠানে আগত অতিথিরা বারী সিদ্দিকীকে নিয়ে স্মৃতিচারণ ও আলোচনা করবেন। এছাড়া অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় শিল্পী আশরাফ উদাস, শাহনাজ বেলী, ফকির শাহাবুদ্দিন, নকল কুমার বিশ্বাস, আলম আরা মিনু, নাসরিন আক্তার বিউিট, গামছা পলাশ, পথিক হাসান, নোলক বাবু, বিন্দু কনা, এসএম শফি, সুমি মির্জা, চৈতি রহমান, জুয়েল সরকার, প্রিন্স আলমগীরসহ অনেকে। তারা সবাই বারী সিদ্দিকীর জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন।