পীরগঞ্জে নির্বাচনি সহিংসতায় নিহত ৩

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটকেন্দ্রে অবরুদ্ধ সহকারী প্রিসাইডিং অফিসার, পুলিশ ও আনছার বাহিনীর সদস্যদের উদ্ধার করতে গিয়ে বিজিবির গুলিতে দুইজন নিহত হয়েছেন। 

রবিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ৩ নম্বর খনগাঁও ইউনিয়নের ঘিডোব সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। 

পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন-মুজা (৩২) ও শাহপলি (৩০) ও আদিত্য বর্মণ (১৭)। মুজা ওই ইউনিয়নের নীলাহার গ্রামের তমিজ উদ্দীনের ছেলে এবং শাহপলি একই ইউনিয়নের হবিবপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। আর আদিত্য বর্মণের বাড়ি ঘিডোব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে।

এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও বেশ কয়েকজন। 

পীরগঞ্জ থানা। ছবি: সংগৃহীত

পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, ‘খনগাঁও ইউনিয়নের ঘিডোব সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয। এরপর ফল ঘোষণায় দেরি হওয়ায় প্রিসাইডিং অফিসারের সঙ্গে একজন চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের বাকবিতণ্ডা হয়। পরে প্রিসাইডিং অফিসার ফলাফল ঘোষণা করলে ঘোষিত ফলাফলে সমর্থকরা সন্তুষ্ট না হওয়ায় তারা ভোটকেন্দ্র অবরুদ্ধ করে ফেলে। এ সময় প্রিসাইডিং অফিসার বের হয়ে গেলেও একটি কক্ষে কয়েকজন পুলিশ সদস্যসহ আনসার সদস্যরা অবরুদ্ধ পড়েন। সেখানে উপস্থিত বিজিবি সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ছুড়তে বাধ্য হন। এতে মুজা, শাহপলি নিহত হন ও আদিত্য বর্মণ’