সদ্য মুক্তি পেয়েছে শাহিদ কাপুরের জার্সি ছবির ট্রেলার। শুটিংয়ের কাজ শেষ হয়েছিল বেশ কিছুদিন আগেই। ফলে ভক্তরা দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন কবে মুক্তি পাবে এই ছবি। ৩১ ডিসেম্বর বড় পর্দায় ঝড় তুলতে চলেছে জার্সি ছবিটি।
জার্সি ট্রেলার মুক্তি পাবার পরই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠল আবারও অনবদ্য শাহিদ কাপুরের অভিনয় ঘিরে। আর বিপুল সংখ্যক দর্শকের সেই প্রতিক্রিয়া দেখে এবার সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন শাহিদ কাপুর। জানালেন, সকলেরই ভালোবাসা দেখে এই ভিডিওটি না করে থাকতে পারলাম না। টানা দুই বছর এক কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছে বলিউড। একের পর এক সিনেমা অর্ধেক তৈরি হয়ে বন্ধ হয়ে গিয়েছিল। যার মধ্যে অন্যতম হল শাহিদ কাপুর অভিনীত জার্সি। এই ছবিতে শুটিং করার সময় করোনার কথা মাথায় রেখেই শাহিদ কাপুরকে শুটিং বন্ধ করতে হয়।
যদিও তার কিছুদিনের মধ্যেই সম্পূর্ণ লকডাউনে শুরু হয় ভারতে। সারা বিশ্বের ছবিটা পাল্টে গিয়েছিল। এখন জার্সি মুক্তি পাবার দিন স্থির হয়ে গিয়েছে, যখন সব সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছিল, তখন অবধি জানা ছিল না সিনেমাহলগুলো কবে খুলে দেওয়া হচ্ছে, দর্শকরা আবার সিনেমা দেখতে আসতে কতটা স্বচ্ছন্দ বোধ করবেন, এমনই নানা অনিশ্চয়তার মধ্যে দিয়ে কাটছিল এই সময়টা। ২৫ মিনিট ধরে স্মৃতিতে ডুবে এমন নানা কথা শেয়ার করলেন ভক্তদের সঙ্গে শাহিদ কাপুর। যার মধ্যে সবচেয়ে বেশি চমকে দেওয়ার মতো খবর ছিল শাহিদ কাপুরের জন্যই টানা দুই মাস বন্ধ ছিল যার সিনেমার শুটিং।
স্কুল জীবন থেকেই তিনি ক্রিকেট খেলতে ভালোবাসতেন। আর জার্সি সিনেমাতে যখন তাকে ক্রিকেটারের চরিত্র দেওয়া হয় তখন তিনি শুটিংয়ের মাঝে- মাঝে তিনি ক্রিকেট প্র্যাকটিস করতেন। এমনই একদিন তিনি হেলমেট না পড়ে থাকায় বেশ সমস্যায় পড়তে হয়। গুরুতর চোট পেয়েছিলেন তিনি। ২০১৯-এর শেষ থেকেই শাহিদ কাপুর জার্সি ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত ছিলেন।
ছবিতে একজন ক্রিকেটরের ভুমিকাতে দেখা যাবে শাহিদ কাপুরকে। শ্যুটিং চলছিল তেমনই এক সিক্যুয়েন্সের। সামনে থেকে ধেয়ে এলো বল। মুহুর্তে তা লাগল শাহিদ কাপুরের মুখে। তারপরই রক্তারক্তি ঘটনা। ঠোঁটের নিচের অংশ কাটার কেটে যায় শাহিদ কাপুরের। মুহূর্তের মধ্যে তাকে নিয়ে যাওয়া হয় ডাক্তারের কাছে। মুখের ওপর পড়ে মোট ২৫ টা সেলাই।
সেলাই করার পরই কিছুক্ষণ রেখে ছেড়ে দেওয়া হয় শাহিদ কাপুরকে। এরপরই ফ্রেমবন্দি হন তারকা। মুখে ঢাকা থাকে কাপর। সেই অবস্থাতেই স্ত্রীর সঙ্গে বাড়ি ফিরেছিলেন তিনি। তেলেগু ছবি জার্সি-র হিন্দি রিমেকে এক ত্রিশোর্ধ্ব ক্রিকেটরের ভূমিকাতে অভিনয় করতে দেখা যাবে শাহিদ কাপুরকে।