দক্ষিণ আফ্রিকায় আবিষ্কৃত হওয়ার পর থেকে খুব দ্রুতগতিতে ছড়াচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। এর সংক্রমণ বিস্তার রোধে সীমান্তে আবারো কড়াকড়ি বিধি-নিষেধ আরোপ করেছে জাপান। ৩০ নভেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে।
জাপান যদিও মাত্র কয়েক সপ্তাহ আগে সীমান্তে কড়াকড়ি শিথিল করেছিল। এ ছাড়া দেশটি বিদেশী সকল ভ্রমণকারীর ওপরও নিষেধাজ্ঞা জারি করেছে।
সোমবার (২৯ নভেম্বর) দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এই সিদ্ধান্ত ঘোষণা করেন। বিশ্বজুড়ে করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ ছড়িয়ে পড়ার কয়েকদিনের মধ্যে এমন সিদ্ধান্ত গ্রহণ করলো জাপান।
এদিকে আফ্রিকার দক্ষিণাঞ্চলের দেশ গুলোর সাথে ইতোমধ্যেই ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে বেশ কয়েকটি দেশ।