বিরাট কোহলি ও আনুশকা শর্মা যেন নেটদুনিয়ার হটকেক। একদিকে বলিউডে তুমুল জনপ্রিয় নায়িকা আনুশকা। অন্যদিকে ক্রিকেট দুনিয়ায় মহাতারকা বিরাট কোহলিরও জনপ্রিয়তার কমতি নেই। এই দুই তারকা এখন বসবাস করছেন এক ছাদের নিচে। নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে কখনোই সেভাবে কথা বলেন না তারা। কিন্তু যখনই সুযোগ পান, একে অপরের প্রতি ভালবাসা জাহির করেন এই তারকা দম্পতি।
রবিবার (২৮ নভেম্বর) সোশ্যাল মিডিয়ায় আনুশকার সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেছেন বিরাট। নির্জন নদীর ধারে পাশাপাশি বসে আছেন তারা।
আর ছবির ক্যাপশনে লিখেছেন, ‘তুমি পাশে থাকলে যেকোনো জায়গা বাড়ি মনে হয়’। এমন কথা লিখে পোস্ট দিয়ে ছবিতে বউ আনুশকাকে ট্যাগ করেন ভিরাট কোহলি।
সেই ছবিতে কমেন্ট করতে ভুলেননি অভিনেত্রী। আনুশকা লিখেছেন, ‘একদিক থেকে ভালো। কারণ তুমি তো বাড়িতে খুবই কম থাকো’। সঙ্গে হাসি আর ভালোবাসার ইমোজি। তাদের এই কথপোকথন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল হচ্ছে খুব!