রাজধানীর শ্যামলীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মেহেদী হাসান (৩২) নামে এক শীর্ষ মাদক চোরকারবারি নিহত হয়েছেন বলে জানিয়েছে র্যাব। বুধবার ভোর ছয়টার দিকে শ্যামলী সড়ক ও জনপথ অফিসের সামনে গোলাগুলির এ ঘটনা ঘটে।
র্যাব সূত্রে জানা গেছে, বাসে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় আসে মেহেদীসহ কয়েকজন চোরাকারবারি। বাস থেকে নামার পরপরই শ্যামলীর সড়ক ও জনপথ অফিসের সামনে মেহেদীকে আটকায় র্যাব। এ সময় তিনি র্যাবকে লক্ষ্য করে গুলি করলে র্যাবও পাল্টা গুলি চালায়। এতে মেহেদী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। বাকি তিনজন দৌড়ে পালিয়ে যায়।
নিহত মেহেদীর কাছে গুলি ভর্তি একটি রিভলবার এবং ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে তার পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে বলে র্যাব জানায়।
ইত্তেফাক/এএম