রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ২য় ইউনিটে পোলার ক্রেন ব্রিজ স্থাপন

পাবনা জেলার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিটের রিঅ্যাক্টর বিল্ডিং-এ চক্রাকার (পোলার) ক্রেন ব্রিজ স্থাপনের কাজ শেষ হয়েছে। 

বুধবার (১ ডিসেম্বর) সকালে প্রকল্প পরিচালক ড.শৌকত আকবর ইত্তেফাককে জানান, রাশিয়ার প্রতিষ্ঠান এনার্গোস্পেকমনতাঝের বিশেষজ্ঞরা ১ হাজার ৩০৫ টন উত্তোলন ক্ষমতাসম্পন্ন বিশেষ ক্রেনের সাহায্যে ৩৮ দশমিক ৫০মিটার এলিভেশনে অবস্থিত রেল ট্র্যাকের ওপর পোলার ক্রেন ব্রিজটি স্থাপন সম্পন্ন হয়েছে।