আজারবাইজানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) দুর্ঘটনায় ১৪ জন প্রাণ হারিয়েছে। প্রশিক্ষণ ফ্লাইট চলাকালীন হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
আজারবাইজানের সীমান্ত রক্ষী বাহিনী ও প্রসিকিউটর জেনারেলের অফিস থেকে যৌথবিবৃতি বলা হয়েছে, রাষ্ট্রীয় সীমান্ত বাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ায় ১৪ জন নিহত হয়েছে ও দুজন আহত হয়েছে। নিহতরা সবাই সামরিক বাহিনীর সদস্য। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েব ও তার স্ত্রী মেখরিবান আলিয়েভা।