লক্ষ্মীপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

লক্ষ্মীপুরে ছোট ভাই মান্নানের হাতে বড় ভাই আবদুল হান্নান খুন হয়েছেন। বুধবার ভোরে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের আটিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

 

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছোট ভাই মান্নানকে আটক করা হয়েছে। পারিববারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে।

 

সদর থানার এসআই রানা দাস জানান, সদর উপজেলার আটিয়া বাজার এলাকার মাছ ব্যবসায়ী আবুল কালামের বড় ছেলে হান্নানের সঙ্গে ছোট ছেলে আবদুল মান্নানের পারিবারিক কলহ চলে আসছে। এ কলহের জের ধরে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়া হয়। এক পর্যায়ে ছোট ভাই আবদুল মান্নান বড় ভাই হান্নানকে কুপিয়ে গুরুতর আহত করে। এর কিছুক্ষণ পর ঘটনাস্থলে মারা যান হান্নান।

আরো পড়ুন : সংরক্ষিত নারী আসনে ৪৯ জনের শপথগ্রহণ

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত আবদুল মান্নানকে আটক করা হয়েছে।

 

ইত্তেফাক/ইউবি