বিয়ের প্যান্ডেলে আগুন, পাত্তা না দিয়ে খাওয়ায় মনযোগ তাদের

বিয়ের অনুষ্ঠান মানেই মুখরোচক খাবারের আয়োজন। সেই খাবার খেতে মুখিয়ে থাকেন অনেকে। কোনো দুর্ঘটনাও যেন তাদের খাবার খাওয়া থেকে সরাতে পারেন না। তেমনই এক ঘটনা ঘটলো ভারতে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, ভারতের মহারাষ্ট্রের থানে এলাকায় এক বিয়ের প্যান্ডেলে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগলেও অনুষ্ঠানে আসা কিছু অতিথি খাওয়াকেই মূখ্য হিসেবে বিবেচনা করেছেন। এই ঘটনার এক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, টেবিলে বলে খাবার খেতে ব্যস্থ থাকা অতিথিরা পেছনে ফিরে আগুন দেখছেন। আবার মুখে খাবারও তুলছেন। ব্যাপারটা এমন, প্যান্ডেল পুড়ে বিয়ের আয়োজন পণ্ড হয় হোক, বিয়ের খাবার কোনোভাবেই ফেলে রাখা যাবে না।

টুইটারে সেই ভিডিও ভাইরাল হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা নানান মন্তব্যে ভাসাচ্ছেন অন্তর্জাল।