পাবনার চাটমোহরে অগ্নিকাণ্ডের ঘটনায় দুইটি ঘর, একটি গরু ও ধান-চালসহ প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
জানা গেছে, বুধবার ভোর রাতে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের দেবীপুর গ্রামের আ. মান্নান মোল্লার ছেলে রবিউল ইসলামের বাড়ির গোয়াল ঘরের মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। এক পর্যায়ে আগুন ছড়িয়ে পড়ে। বাড়ির একজন টের পেয়ে চিৎকার শুরু করলে পাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগেই গোয়াল ঘর ও বসতঘর, আসবাবপত্র, ধান-চালসহ অন্যান্য জিনিসপত্র পুড়ে যায়। আগুনে পুড়ে মারা যায় একটি গরু।
আরও পড়ুন: পুতিনের জনপ্রিয়তায় ধস, ভাষণ দিবেন আজ
ডিবিগ্রাম ইউপি চেয়ারম্যান মো. নবীর উদ্দিন মোল্লা অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/কেকে