ঢাকার ইসলামপুরস্থ নয়াবাজার এলাকা থেকে ৪৫০ বস্তা পলিপ্রোপাইলিনসহ (পিপি দানা) ১টি কভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট-১৮৭৩৪৪) আটক করেছে কাস্টমস বন্ড কমিশনারেট।
গোপন সংবাদের ভিত্তিতে যুগ্ম কমিশনারের তত্ত্বাবধান এবং ডেপুটি কমিশনারের নেতৃত্বে একটি বিশেষ প্রিভেন্টিভ দল মঙ্গলবার রাতে এ সব আটক করে।
কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকার ডেপুটি কমিশনার মো. মেহেবুব হক ইত্তেফাককে এ তথ্য জানিয়েছেন।
আটক হওয়া কভার্ড ভ্যানটির ড্রাইভার জানিয়েছেন, গাড়িটি চট্টগ্রাম থেকে লোড হয়ে কামরাঙ্গীচর এলাকায় লোহার ব্রিজ ঢালে টেকনো প্লাস লিমিটেডে সাপ্লাই দেওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন।
ডেপুটি কমিশনার মো. মেহেবুব হক বলেন, গাড়িতে কোন বৈধ ডকুমেন্ট বা দলিলাদি ছিল না। আটককৃত পিপি দানার শুল্ক মূল্য প্রায় ১৩ লাখ টাকা। যার বিপরীতে আদায়যোগ্য শুল্ক-করাদির পরিমাণ প্রায় ৩.৫ লাখ টাকা। আটককৃত পণ্যচালানের বিপরীতে কাস্টমস আইনে বিভাগীয় মামলা দায়েরসহ আইনগত কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।
আরও পড়ুন: মোদির ছোটভাই আমি: সৌদি যুবরাজ
তিনি আরও জানান, বন্ডেড সুবিধার অপব্যবহার রোধ এবং শুল্ককর ফাঁকি প্রতিরোধ করতে জতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের ‘জিরো টলারেন্স নীতি’ অনুসরণে, কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা-এর গতিশীল নেতৃত্বে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চালানো হবে।
ইত্তেফাক/এমআই