ভারতে মিরেজ যুদ্ধবিমানের টায়ার চুরি

ঠিক যেন সিনেমার মতো ঘটনা। ভারতের লখনৌতে চুরি হয়েছে মিরেজ-২০০০ যুদ্ধবিমানের একটি বাড়তি টায়ার। এটি একেবারেই নতুন ছিল। এটি বকশি কা তালাব বিমানঘাঁটি থেকে যোধপুরে নিয়ে যাওয়ার পথে ট্রাক থেকে চুরি হয়েছে।

শুক্রবার (৩ ডিসেম্বর) এসব জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি ঘটেছে গত ২৭ নভেম্বর।  ভারতীয় বিমানবাহিনীর বিবৃতিতে বলা হয়, এ ঘটনায় পুলিশের কাছে এফআইআর দায়ের করা হয়েছে।

জানা গেছে, অন্যান্য সামগ্রীর সঙ্গে মিরেজ যুদ্ধবিমানের ছয়টি নতুন টায়ার যোধপুরে নিয়ে যাওয়া হচ্ছিল। পথে এসআর হোটেলের কাছে ট্রাফিক জ্যামে আটকা পড়ে ট্রাকটি। ড্রাইভার হেম সিং জানান, তখন এক লোক হঠাৎ বলে, কেউ একজন ট্রাকের জিনিস নিয়ে ঘাঁটাঘাটি করছে। তিনি নেমে দেখেন দড়ি কেটে একটি টায়ার চুরি করা হয়েছে।