খালেদার বিদেশে চিকিৎসার দাবিতে ছাত্রদলের সমাবেশ চলছে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে সমাবেশ করছে জাতীয়তাবাদী ছাত্রদল। আজ শনিবার (৪ ডিসেম্বর) সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই সমাবেশ শুরু হয়।

ঢাকা মহানগরের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের শত শত নেতাকর্মী প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান নিয়ে খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। 

ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের পরিচালনায় সমাবেশে আরও উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, ছাত্রদলের সিনিয়র সহসভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন, সহসভাপতি হাফিজুর রহমান, জাকিরুল ইসলাম জাকির, আশরাফুল আলম ফকির, মামুন খান, পার্থ দেব মণ্ডল, মাজদুল ইসলাম, কে এস এম মুসাব্বির শাফি, ওমর ফারুক কাওসার ও পাভেল শিকদার।