‘মুক্তিযোদ্ধাদের বক্তব্য কেয়ামত পর্যন্ত সংরক্ষণ করা হবে’

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, সারাদেশে মুক্তিযোদ্ধাদের কবর একই ডিজাইনে হবে। প্রতিটি মুক্তিযোদ্ধাদের বক্তব্য কেয়ামত পর্যন্ত সংরক্ষণ করা হবে। উন্নয়ন অব্যাহত রাখার জন্য শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। 

শনিবার (৪ ডিসেম্বর) জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়াকামালপুর মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, পাকিস্তান আর্মি হাঁটু গেড়ে মাথা নত করেছে আমাদের বীর মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করেছিলো। আজকে এক শ্রেণির লোক মানবতার কথা বলে। কিন্তু ৭১ এ হাজার হাজার লাশ দেখেও তাদের মানবতার চোখ খুলে নাই। 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, সাবেক মন্ত্রী আবুল কালাম আজাদ এমপি, অতিরিক্ত সচিব ড. গাজী সাইফুজ্জামান বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ।