বাংলা গানের যুবরাজ ও জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের নতুন গানের মিউজিক ভিডিও এর মডেল হলেন কাজী শিলা ও মডেল সবুজ আশরাফ সুপ্ত। আসিফ আকবরের কণ্ঠে গাওয়া ‘মিথ্যা কথা নয়’ শিরোনামের গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন।
গানটির সুর করেছেন নাজির মাহমুদ। সঙ্গীত পরিচালনা করেছেন মুশফিক লিটু। মাইকেল বাবু ও রতনের কোরিওগ্রাফি এবং পরিচালনায় ভিডিও চিত্র ধারণ করেছেন রনি লিভার।
আসিফ আকবর বলেন, ‘মিথ্যা কথা নয়’ এটি একটি প্রেমের গান। গানের কথা সুর মিউজিক অনেক সুন্দর হয়েছে। এছাড়া করোনার কারণে অনেকদিন সুটিং সেটে আসা হয় নাই। মাইকেল বাবু ও রতন আমার পুরানো মানুষ বলে তাদের অনুরোধে আশা। যদিও আমি গায়ক হিসাবে আসছি। তবে কোরিওগ্রাফি ভালো হচ্ছে, আমি মনে করি ভিডিওটি দারুণ হবে। কারণ বিশাল আয়োজনে গানটি করা হচ্ছে। সব মিলিয়ে আসিফিয়ানদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।
কাজী শিলা বলেন, আসিফ ভাইয়ের সঙ্গে প্রথম কাজ। বেশ ভালো লাগছে। কারণ ছোটবেলা থেকেই তার গানের বড় ভক্ত। আর তার গানের মডেল এখন আমি। এটা আমার জন্য বেশ স্পেশাল। আর আসিফ ভাই দারুণ মজার মানুষ। এছাড়া বড় আয়োজনে আমাদের কাজটি করছি এবং শুটিং খুব গোছানো হচ্ছে। মাইকেল বাবু ও রতন ভাই আমাদের কোন অংশে কৃপনতা দেখাচ্ছে না। আশা করি, ভালো একটি কাজ হবে।
সুপ্ত বলেন, আসিফ ভাইয়া জনপ্রিয় একজন শিল্পী। এর আগেও তার গানে মডেল হয়ে কাজ করেছি। এই কাজটিও এক কথায় হ্যাঁ বলে দিছি । এ কাজটি করার কারণ হচ্ছে গানের কথা ও আসিফ ভাই। গানটি আরও সুন্দর হবে মাইকেল বাবু ও রতন ভাই ভিডিও নির্মাণ করছেন। কারন প্রত্যেকটা জায়গা ধরে ধরে করছেন। তাই বলবো গানের সঙ্গে গুণী মানুষগুলো জড়িত ছিলেন তাই কাজটি সুন্দর ভাবে করার চেষ্টা করেছি। আশা করছি, দর্শক ভিন্ন স্বাদের একটি মিউজিক ভিডিও উপহার পেতে যাচ্ছেন।
এফ আর মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত ‘মিথ্যা কথা নয়’ গানটি তাদের নিজস্ব ইউটিউবের ব্যানারে প্রকাশিত হবে।
ইত্তেফাক/বিএএফ