‘ষড়যন্ত্র প্রতিরোধে প্রয়োজনে ঢাকায় লংমার্চের ডাক দেবো’

জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সাল বলেছেন, দেশে বিরুদ্ধে দেশের ভিতরে ও বাইরে ষড়যন্ত্র হচ্ছে। মহাজোট সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এই চক্রান্তে যদি দেশের চলমান উন্নয়ন ধারা ব্যাহত হয়, মুখ থুবড়ে পড়ে তাহলে জাকের পার্টি প্রস্তুত আছে। জাকের পার্টি সেই শূন্যস্থান পূর্ণ করবে। ষড়যন্ত্র চক্রান্ত প্রতিরোধে প্রয়োজনে জাকের পার্টি ঢাকায় লং মার্চের ডাক দেবো।

রবিবার (৫ ডিসেম্বর) ব্রাহ্মণবাড়িয়া শহরের উত্তর পৈরতলা বজলুর রহমান ঈদগাহ মাঠে চট্টগ্রাম বিভাগীয় জাকের পার্টির আয়োজিত ইসলামী জলছায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। 

এসময় জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল বলেন, জাকের পার্টির সৈনিক তৃণমূল পর্যায়ে রয়েছে। জাকের পার্টির আন্দোলন তৃণমূল পর্যায় থেকে হবে। তৃণমূলই জাকের পার্টির শক্তি। ইসলামের চেতনা মূল্যবোধ আমরা সংরক্ষণ করি। ইসলামে ভেদাভেদ নেই।