প্রতি বছর মৈত্রী দিবসের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের স্মরণে নানা উদ্যোগ নেয় বাংলাদেশ ও ভারত সরকার। এরই অংশ হিসেবে গত ৩০ নভেম্বর (মঙ্গলবার) থেকে ৫ ডিসেম্বর (রবিবার) পর্যন্ত পালন করা হয়েছে 'আজাদি মহোৎসব সপ্তাহ' বা মৈত্রী সপ্তাহ।
'আজাদি কা অমৃত মহোৎসব' বা 'মৈত্রী সপ্তাহ' বাংলাদেশ সরকার আয়োজিত বিশাল এক অনুষ্ঠানের অংশবিশেষ এই মৈত্রী সপ্তাহ উদযাপন। এ উপলক্ষে বিশেষ আয়োজন হিসেবে ছিলো ১৯৭১ সালে মুক্তির পথ এবং বিজয়ের দিকে নিয়ে যাওয়া ঘটনাগুলির স্মৃতিচারণ।
ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে একাত্তরের বীর মুক্তিযোদ্ধারা তাদের মুক্তিযুদ্ধের রোমাঞ্চকর অভিজ্ঞতা নিয়ে কথা বলেন। সেই সঙ্গে বিজয় দিবসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলিও বর্ণনা করেন।