সাংবাদিক সোহেল রেজার বাবা আব্দুল হামিদের ১ম মৃত্যুবার্ষিকী সোমবার

দৈনিক ইত্তেফাকের ফটো সাংবাদিক সোহেল রেজার পিতা আব্দুল হামিদের প্রথম মৃত্যুবার্ষিকী সোমবার (৬ ডিসেম্বর)। গতবছরের এই দিনে তিনি নিজ বাসভবনে ইন্তেকাল করেন। সোমবারই বাদ-আসর জুড়াইনের ২৫৭/১ মুরাদপুর হাজি লালমিয়া সরকার রোডের বাসায় ও সরকার বাড়ি জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্খীদের উপস্থিত হয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা করতে অনুরোধ জানানো হয়েছে।