পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শিয়ালকোটে শ্রীলঙ্কার এক নির্বাহীর আইন বহির্ভূত উপায়ে হত্যার নিন্দা জানাতে রবিবার (৫ ডিসেম্বর) কলম্বোতে পাকিস্তান হাইকমিশনের বাইরে সন্ন্যাসীদের একটি দল সহ একটি বিশাল জনতা জড়ো হয়েছিল। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এএনআই।
শিয়ালকোট পুলিশ জানিয়েছে শুক্রবার ধর্মনিন্দার অভিযোগে পাকিস্তানের পাঞ্জাব অঞ্চলে একটি উগ্র ইসলামপন্থী দলের সমর্থকরা শ্রীলঙ্কার একজন শীর্ষস্থানীয় গার্মেন্ট নির্বাহীকে পিটিয়ে হত্যা করেছে এবং তার দেহ পুড়িয়ে দিয়েছে। পুলিশ অপরাধস্থলে পৌঁছানোর আগেই, জনতা তার ক্ষতবিক্ষত হয়ে মারা যাওয়া দেহ পুড়িয়ে দেয়।
পাঞ্জাব পুলিশ আরো জানিয়েছেন সামাজিক যোগাযোক মাধ্যমে ভাইরাল ভিডিও ফুটেজ থেকে এখন পর্যন্ত সন্দেহভাজন ১০০ জনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে।