জবিতে ভর্তির মেধাতালিকা প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষে শিক্ষার্থীদের ভর্তির মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়।

এই মেধাতালিকাসহ বিস্তারিত তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.jnu.ac.bd এবং www.jnu.ac.bd) পাওয়া যাচ্ছে।

জানা যায়, এ ইউনিটে ২৩ হাজার ৯৫৫  জন, বি ইউনিটে ৯ হাজার ৯৪০ জন এবং সি ইউনিটে ৭ হাজার ৭৬২ জন ভর্তিচ্ছু আবেদনকারী শিক্ষার্থীদের মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। 

উল্লেখ্য, আগামীকাল ৮ ডিসেম্বর নির্ধারিত আসনে ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের ১ম মেধা তালিকা প্রকাশ করা হবে।