সিংগাইরে ১১ শ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

মানিকগঞ্জের সিংগাইরে ১১ শ পিস ইয়াবাসহ জালাল উদ্দিন(২১) ও মো. সাদ্দাম হোসেন (২৭) নামের দুই কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে সোমবার (৬ ডিসেম্বর) রাতে পৃথক দুটি ঘটনায় উপজেলার মধ্য চারিগ্রাম ও জামশা ইউনিয়নের বাস্তা গ্রাম এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সফিকুল ইসলাম মোল্যা।

 গ্রেফতারকৃত জালাল উদ্দিন  উপজেলার মধ্য চারিগ্রামের মো:পাখিল উদ্দিনের ছেলে এবং মো. সাদ্দাম হোসেন জামশা ইউনিয়নের বাস্তা গ্রামের মো. বিনদু মিয়ার ছেলে। 

(ওসি) মো. সফিকুল ইসলাম মোল্যা জানান, মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকায় জালাল ও সাদ্দামকে গ্রেফতার করা হয়েছে। আমরা এদের গডফাদারের খোঁজে আছি।  এদের গডফাদার এবং ইয়াবার বড় ডিলার হচ্ছে গোলাইডাঙ্গা গ্রামের কালাম (২৫)। সে সাভার ও ঢাকা অবস্থান করে। তার কাছ থেকেই এরা ইয়াবা ক্রয় করে বিভিন্ন স্থানে বিক্রি করেন। কালামকে গ্রেফতারের চেষ্টা চলছে। 

তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, এরা লিটন হত্যার সাথে জড়িত। মাদক ব্যবসাকে কেন্দ্র করেই লিটনকে হত্যা করা হয়েছে। লিটনও মাদক কারবারি ছিল। গোলাইডাঙ্গা বাস্তা এলাকার পিতা মৃত আহম্মদ আলীর ছেলে লিটন (৩৫) কে গলায় প্লাস্টিকের রশি পেঁচিয়ে হত্যা করা হয়। যার লাশ পরদিন বাস্তা ভাঙ্গা ব্রিজের নিচে জলাশয় থেকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।