অস্ট্রেলিয়ান ওপেনে যারা খেলছেন ও নাম প্রত্যাহার করেছেন

অস্ট্রেলিয়ান ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন টেনিস কিংবদ্বন্তী ও বিশ্বের সাবেক নাম্বান ওয়ান সেরেনা উইলিয়ামস। চিকিৎসকদের পরামর্শেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। তাছাড়া তার ইনজুরি এখনো পুরোপুরি সেরে ওঠেনি। এর আগে করোনা ইস্যুতে একই সিদ্ধান্ত নিয়েছেন সাবেক ইউএস ওপেন চ্যাম্পিয়ন ও কানাডিয়ান তারকা বিয়াঙ্কা আন্দ্রেস্কু।

আসন্ন জানুয়ারি মাস থেকে শুরু হতে যাচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন। সেটিতে অংশ নেওয়া নিশ্চিত করেছেন বর্তমানে নারীদের নাম্বার ওয়ান তারকা অ্যাশ বার্টি। এছাড়া ডিপেন্ডিং চ্যাম্পিয়ন জাপানি তারকা নাওমি ওসাকা ফেরার ব্যাপারে আত্মবিশ্বাসী। ডিপেন্ডিং ইউএস ওপেন চ্যাম্পিয়ন এমা রাদুকানুও অস্ট্রেলিয়ান ওপেনে নিজের অভিষেক ঘটাবেন।

নোভাক জকোভিচ

অন্যদিকে, ছেলেদের এককে অংশ নিচ্ছেন নোভাক জকোভিচ, নাম্বার টু ড্যানিল মেদভেদেভ, ২০ বার মেজর ট্রফি জয়ী রাফায়েল নাদাল। নোভাক জকোভিচও ২০ বার মেজর ট্রফি জিতেছেন। তার সামনে সুযোগ আছে নাদালকে ছাড়িয়ে যাওয়ার।