রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত সন্দেহে আটক ৫

রাজধানীর স্বামীবাগে একটি বাসায় অভিযান চালিয়ে সন্দেহভাজন পাঁচজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আটক ব্যক্তিরা  রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করছিল বলে জানিয়েছে র‌্যাব। অভিযানটি পরিচালনা করেছে র‌্যাব-৩।

বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, বিকাল থেকে স্বামীবাগের ৫৯ নম্বর মিতালী স্কুল গলির একটি বাড়ি ঘিরে রাখে র‌্যাব-৩ এর একটি দল। 

এরপর ওই বাসায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে এবং যাচাই-বাছাই করা হবে। এরপর তাদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আটক ব্যক্তিরা রাষ্ট্রবিরোধী চক্রান্তের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।