সদ্য তথ্য প্রতিমন্ত্রীর পদ হারানো মুরাদ হাসান আজ রাতেই দেশ ছাড়তে পারেন এমন খবর এখন সবার মুখে মুখে। এমিরেটস এয়ারলাইন্সে তিনি দেশ ত্যাগ করবেন বলে জানা গেছে। নাম প্রকাশ না করার শর্তে এমিরেটস এয়ারলাইন্সের এক কর্মকর্তা জানিয়েছেন, বুধ ও বৃহস্পতিবার দুইদিনের কানাডাগামী বিমানের একাধিক টিকেট বুকিং করা আছে মুরাদ হাসানের।
বুধবার (৯ ডিসেম্বর) রাত ৯টা ২৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। তবে একটি দেশের প্রতিমন্ত্রী এতোটা লজ্জা নিয়ে দেশত্যাগ করবেন কারো ধারণা ছিলো না। সবার দৃষ্টি এড়িয়ে বিমানবন্দরে পৌঁছালেও তাকে দেখে কেউ চিনে ফেলতে পারেন বলে মুখে মাস্ক ও মাথায় কালো রংয়ের ক্যাপ পড়ে ছিলেন। তবুও তাকে দেখে অনেকেই চিনে ফেলেন। কেউ ছবি তুলতে গেলে তিনি মুখ লুকিয়ে রাখেন।
তবে জানা গেছে, এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে রাত ১১টা ২০ মিনিটে তার ফ্লাইটে উঠার কথা। তিনি কানাডায় তার আত্মীয়র বাসায় উঠবেন।
তবে তার বিদেশ যেতে বাধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বুধবার সচিবালয়ে মুরাদ হাসানের বিদেশে যাওয়ার প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, এ সম্পর্কে তিনি কিছু জানেন না। উনি বিদেশ যাবেন নাকি স্বদেশে থাকবেন, সেটা তার ব্যাপার। এ ব্যাপারে আমাদের কিছু বলার নেই।
নানা বিতর্কিত মন্তব্য করায় প্রধানমন্ত্রী তাকে পদত্যাগ করতে বলেন।
ইত্তেফাক/এসআই