বশেমুরবিপ্রবিতে মানবাধিকার দিবস পালিত 

‘বৈষম্য ঘোচাও, সাম্য বাড়াও, মানবাধিকারের সুরক্ষা দাও’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) আইন বিভাগের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে।  

শুক্রবার (১০ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও আইন অনুষদের ডিন ড. রাজিউর রহমান, আইন বিভাগের চেয়ারম্যান মানসুরা খানমসহ আইন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

উল্লেখ্য, ১৯৪৮ সালের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। ১৯৫০ সালে এই দিনটিকে জাতিসংঘ বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে ঘোষণা দেয়। সেই থেকে বিশ্বজুড়ে দিনটি পালিত হয়ে আসছে।