এইচআর গ্রুপের নতুন তিন প্রতিষ্ঠান উদ্বোধন

স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান এইচআর গ্রুপের তিন সহযোগী প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৮ ডিসেম্বর) রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁও গ্র্যান্ড বলরুমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। 

প্রতিষ্ঠানগুলো হচ্ছে-এইচআর হোল্ডিংস লিমিটেড, নিউট্রিলা অটোমেটিক রাইস মিল ও সিনবাদ বিচ এন্ড ইকো রিসোর্ট।

প্রতিষ্ঠানগুলো উদ্বোধন করেন-আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতীব আওলাদে রাসুল (সা.) আলহাজ্ব হযরত মাওলানা আনোয়ার হোসাইন তাহের জাবিরী আল মাদানী, আল আরাফাহ ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান হাফেজ এনায়েত উল্যাহ, সোস্যাল ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. তাওহীদ হোসেইন, পাইকারি ভোজ্যতেল আমদানিকারক সমিতির সভাপতি হাজী গোলাম মওলা, ইসলামী ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খান, বাফিটার সভাপতি সুধীর চৌধুরী ও এইচআর গ্রুপের ব্রান্ড এম্বাসেডর ক্রিকেটার মো. আশরাফুলসহ আমন্ত্রিত অতিথিরা।  

এ উপলক্ষে অনুষ্ঠিত পরিবেশক সম্মেলনে সভাপতিত্ব করেন-এইচআর গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) মো. হাবিবুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কোম্পনির ডিএমডি হাছনাইন আব্দুল্লাহ নাছিফ এবং এডমিন ডিরেক্টর এবিএম মুহিউদ্দীন।

বক্তব্য রাখেন-মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জিল্লুর রহমান চৌধুরী, ঢাকা গ্রুপের এমডি আবুল কালাম আজাদ, স্ট্যান্ডার্ড ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যান জাহিদুল হক, আল আরাফাহ ইসলামী ব্যাংকের ডিএমডি শফিকুর রহমান, হায়দরগঞ্জ মডেল কলেজের অধ্যক্ষ ড. একএম ফজলুল হক।

এসময় বক্তারা নতুন প্রতিষ্ঠানগুলোর সাফল্য কামনা করেন এবং এর সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের সততা ও নিষ্ঠার সঙ্গে ভোক্তার সেবার মানসিকতায় কার্যক্রম পরিচালনার পরামর্শ দেন।

অনু্ষ্ঠানে রাস্তার পাশের চাল বিক্রেতা থেকে একজন সফল ব্যবসায়ী হয়ে উঠার সফলতার গল্প শোনান এইচআর গ্রুপের এমডি হাবিবুর রহমান। বক্তব্যে তিনি নতুন প্রতিষ্ঠানগুলোর কল্যাণ ও সফলতার জন্য সবার সহযোগিতা কামনা করেন।