ইত্তেফাকের সাংবাদিক জাহিদ হাসান দীপুর বাবা আর নেই

দৈনিক ইত্তেফাকের অনলাইন বিভাগের সহসম্পাদক ও শিফ্ট ইনচার্জ মো. জাহিদ হাসান দীপুর বাবা মো. আবদুল জলিল সরকার (৬৭) আর নেই।  ইন্নালিল্লাহি ... রাজিউন।

শুক্রবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মারা যান তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে হাঁটতে বের হন আবদুল জলিল সরকার। পরে বুকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মরদেহ কুড়িগ্রামের ওলিপুর থানার কাজীপড়া গ্রামে নিজ বাড়িতে দাফন করা হবে।