রাজধানীর পুরান ঢাকার সুরিটোলার একটি চার তলা ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছে। রবিবার (১২ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে সুরিটোলার একটি জুতার গোডাউনে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের কট্রোল রুমের অপারেটর শাহাদৎ হোসেন জানান, আগুন লাগার খবর পেয়ে আশপাশের ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট করছে। এ ছাড়া স্থানীয়রা আগুন নেভাতে সহায়তা করছেন।
তিনি আরও জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।