ইথিওপিয়ায় রংতুলিতে বঙ্গবন্ধু ও বাংলাদেশ

‘রংতুলিতে বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক চিত্র প্রদর্শনীর মধ্যদিয়ে ইথিওপিয়ায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে।

ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবার একটি পাঁচ তারকা হোটেলে বাংলাদেশ দূতাবাস এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ইথিওপিয়া সরকারের সংস্কৃতি ও ক্রীড়া প্রতিমন্ত্রী মসেফিন চ্যারনিটে প্রধান অতিথি ছিলেন। এতে ইথিওপিয়ায় কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও সংস্থা-প্রধান, স্থানীয় গণ্যমান্য-ব্যক্তি, দেশটিতে কর্মরত প্রবাসী বাংলাদেশি ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের উদ্বোধন করা হচ্ছে।

সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রদূত নজরুল ইসলাম বলেন, বাংলাদেশ ও ইথিওপিয়ার মধ্যে ক্রমবর্ধমান অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে।

প্রধান অতিথির বক্তব্যে ইথিওপিয়ান সংস্কৃতি ও ক্রীড়া প্রতিমন্ত্রী মেসফিন চ্যারিনেট দুদেশের মধ্যকার চলমান সম্পর্ক জোরদারে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপ ও ইথিওপিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি দুদেশেরে মধ্যকার গভীর সম্পর্ক জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।