রাজধানীর জুরাইনে আদ-দ্বীন হাসপাতালের পাশের জুতার কারখানা ও শোরুমে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
রবিবার (১২ ডিসেম্বর) রাত ১১টা ৫৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। রাত সাড়ে ১২টার কিছুক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার দেওয়ান আজাদ।
তিনি আরও বলেন, রাজধানীর শ্যামপুরের জুরাইনে আদ-দ্বীন হাসপাতালের পাশে একটি টিনসেট মার্কেটে কয়েকটি জুতার শো-রুম টু কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আমরা আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে পারেনি।