পরীমণিকে মারধর-ধর্ষণচেষ্টা: নারাজি বিষয়ে আদেশ আজ

চিত্রনায়িকা পরীমণিকে মারধর, হুমকি ও ধর্ষণচেষ্টা মামলায় পুলিশের দেওয়া চার্জশিটের বিরুদ্ধে নারাজির বিষয়ে আদেশ দেওয়া হতে পারে আজ৷ 

আজ সোমবার (১৩ ডিসেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯- এর বিচারক মোহাম্মদ হেমায়েত উদ্দিনের আদালতে এ বিষয়ে আদেশের দিন ধার্য রয়েছে বলে জানা গেছে৷ 

বিষয়টি নিশ্চিত করে পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) বলেন, ‘সোমবার পরীমনির আদালতে হাজিরের কথা রয়েছে। নারাজির বিষয়ে অধিকতর শুনানি হতে পারে।’ 

এর আগে গত ১ ডিসেম্বর পরীমনি আদালতে হাজির হয়ে নারাজি দাখিল করেন।