ব্লু-ব্যাজ হারালেন হিরো আলম

ভাইরাল শব্দটির প্রতিশব্দ যেন হিরো আলম। হালের যেকোনো ট্রেন্ডি গান কিংবা বিষয়কে কেন্দ্র করে গান বানাতে দেরি হয় না তার। 

একের পর এক গান তিনি আত্মবিশ্বাসের সাথে গেয়ে চলেছেন, পিছিয়ে থাকেননি সিনেমার পর্দায় অভিনয়ের ক্ষেত্রেও। আলোচনা সমালোচনার তোয়াক্কা না করেই সোশ্যাল মিডিয়ায় সরব এই মুখ বানিয়ে চলেছেন একের পর এক ভাইরাল কনটেন্ট।

এবারও সেই ধারাবাহিকতায় 'পালালো পালালো মুরাদ হাসান' শিরোনামে গত শুক্রবার (১০ ডিসেম্বর) একটি গান তিনি নিজের ইউটিউব এবং ফেসবুক পেজে প্রকাশ করেন। আর এরপর থেকেই তার ফেসবুক পেইজের 'ব্লু-ব্যাজ' মার্ক চিহ্নটি উধাও।

এ বিষয়ে হিরো আলম গণমাধ্যমকে জানিয়েছেন এ বিষয়ে তিনি কিছু জানেন না, বুঝতেই পারছেন না কেন এমন হলো। তবে হতে পারে কারো চক্রান্ত। এ বিষয়ে খোঁজ নিচ্ছেন তিনি। ব্লু-ব্যাজ ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হবে।