জাপানি দুই শিশু কার কাছে থাকবে জানা যাবে ১৫ ডিসেম্বর

আপিল বিভাগের আদেশ থাকা সত্ত্বেও দুই শিশুকে মায়ের জিম্মায় না দেওয়ায় বাবা ইমরান শরীফ গুরুতর আদালত অবমাননা করেছেন বলে জানিয়েছেন আদালত। একই সঙ্গে দুই শিশুকে আজই মায়ের জিম্মায় দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। এ বিষয়ে আগামী ১৫ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

আজ সোমবার (১৩ ডিসেম্বর) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ দিন ধার্য করেন।

আজ বেলা ১১টার দিকে  জাপানি দুই শিশুকে নিয়ে আপিল বিভাগে আছেন তাদের বাবা ইমরান শরীফ।

এর আগে, সকালে জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনাকে বেলা সাড়ে ১১টার মধ্যে আপিল বিভাগে হাজির করতে নির্দেশ দিয়েছিলেন আদালত। 

দুই শিশুকে রবিবার রাত ১০টার মধ্যে মায়ের কাছে দেওয়ার কথা থাকলেও দেননি বাবা শরীফ ইমরান। এই নির্দেশনা না মানায় তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে রবিবারই জানিয়েছেলেন এরিকোর আইনজীবী।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ রবিবার সকালে দুই দিনের জন্য দুই শিশুকে মায়ের কাছে দেওয়ার নির্দেশ দেন। আদালত বলে, ‘দুই দিন শিশুরা মায়ের কাছে থাকবে।’

এরপর ১৫ ডিসেম্বর পরবর্তী শুনানির তারিখ ঠিক করে দেন আদালত।