মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের ভিডিও ইন্টারনেটে, গ্রেফতার ২

দুমকিতে মাদ্রাসার এক শিক্ষার্থীকে ধর্ষণ ও তার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার মামলায় কামরুল আকন ও হাবিব আকন নামের দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১২ ডিসেম্বর) গভীর রাতে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার একটি মাদ্রাসার শিক্ষার্থীকে কামরুল আকন বেশ কিছুদিন ধরে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায়  শিক্ষার্থীকে ধর্ষণ করে ও তার ভিডিও ধারণ করে। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত দুই আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে।