বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই প্রথম প্রসূতি মায়েদের জন্য শুরু হলো সিজারিয়ানসহ অন্যান্য অস্ত্রোপচার। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২ টায় এ কার্যক্রমের শুভ উদ্বোধন ও অপারেশন পরিচালনা করেন বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শংকর প্রসাদ অধিকারী।
উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের আড়াইবাকি গ্রামের আল মামুনের স্ত্রী মিতু আক্তারের অস্ত্রোপচারের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। অস্ত্রোপচারের পর মা ও ছেলে উভয়ই সুস্থ আছেন। অস্ত্রোপচারের সহযোগিতায় ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ইসমত জেরিন জুই,জুনিয়র কনসালটেন্ট (গাইনি) রওশন আরা, জুনিয়র কনসালটেন্ট (এ্যানসথশিওলজি) ইমরানুল হাসান আরজু।
শংকর প্রসাদ অধিকারী বলেন, অত্র উপজেলায় এই প্রথম সরকারী ভাবে প্রসূতি মায়েদের সিজারিয়ান অপারেশন শুরু হলো আশা করি সকলের সহযোগিতা পেলে এ কার্যক্রম অব্যাহত রাখতে পারব।