বিজয় দিবস উপলক্ষে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল আগামী ১৬ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত ১৬ দিনব্যাপী বিনা মূল্যে মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করেছে। মেডিক্যাল ক্যাম্পে বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে—১৬ ডিসেম্বর বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনা মূল্যে চিকিৎসা পরামর্শ দেবেন।
১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর ২০২১ইং পর্যন্ত অভিজ্ঞ ডাক্তাররা প্রতিদিন বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত বিনা মূল্যে রোগী দেখবেন। ডায়াবেটিস চেক-আপ (আরবিএস) বিনা মূল্যে করা হবে। হতদরিদ্র পরিবারের ১০ জন শিশুকে সুন্নাতে খাতনা (মুসলমানি) বিনা মূল্যে করা হবে। ডেন্টাল চেক-আপ ফ্রি এবং দাঁতের অন্য কোনো চিকিৎসার প্রয়োজন হলে ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে। আগ্রহীদের জন্য ১ হাজার টাকায় প্যাকেজে হেলথ চেক-আপের ব্যবস্থা থাকবে।
এছাড়াও মাত্র দুই হাজার টাকায় ব্রেইনের সিটি স্ক্যান করা হবে। সামর্থ্যবানদের জন্য মাত্র ৫ হাজার টাকায় বিশেষ প্যাকেজে সুন্নতে খাতনা (মুসলমানি) করা হবে। মেডিক্যাল ক্যাম্পে মেডিসিন, গাইনি, শিশু, সার্জারি, ইউরোলজি, অর্থোপেডিক, নাক কান গলা, ডায়াবেটিস সহ সব ধরনের রোগীদের বিনা মূল্যে চিকিৎসা পরামর্শ দেওয়া হবে। আগ্রহীরা রেজিস্ট্রেশনের মাধ্যমে উপরোক্ত চিকিৎসা সেবা নিতে পারবেন। রেজিস্ট্রেশন করার জন্য যোগাযোগ করুন— ০১৯৭৮-০৯৮০৮৮, ০১৭১৬৩০৬৬৩১, ০২-৪৯৩৫০১৮০-১ নম্বরে।