হংকংয়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আগুন, আটকা শতাধিক

হংকংয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনটির ছাদে এখনো শতাধিক মানুষ আটকে আছেন।  অফিস এবং রেস্টুরেন্ট বাদে ৩৮ তলা বিশিষ্ট ভবনটির সব দোকান সংস্কারের জন্য বন্ধ ছিল। বুধবার (১৫ ডিসেম্বর) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। 

প্রতিবেদনে বলা হয়, আগুনে এখনো কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। ইতিমধ্যে দেড়শর বেশি মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তারপরও শতাধিক মানুষ উদ্ধারের অপেক্ষায় আছেন।

পুলিশ জানিয়েছে, মেশিন রুমে আগুন ছড়িয়ে পড়ে এবং ভবনের চারপাশের ভারাগুলোতে ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত আটজন সামান্য আহত হয়েছেন। তাদের বয়স ৩১ থেকে ৭২ এর মধ্যে।